আলোচিত পর্নো-তারকা যুগল পাঁচ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩১ এএম, ২২ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বিদেশি সাইটে অশ্লীল ভিডিও আপলোডের অভিযোগে গ্রেপ্তার আলোচিত যুগল আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় করা মামলায় তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় তাদের। বিকেল পাঁচটার দিকে এজলাসে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
গত ১৯ অক্টোবর রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন হাজীপাড়ার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করে সিআইডি।
জানা যায়, প্রায় ১৫ দিন আগে তারা বান্দরবানে এসে ফলের ব্যবসা করার কথা বলে ওই বাসা ভাড়া নেন। তবে এলাকাবাসীর সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। প্রয়োজন ছাড়া তারা খুব একটা বাসা থেকে বেরও হতেন না।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়, আজিম ও বৃষ্টি যৌথভাবে পর্নো ভিডিও তৈরি করে আন্তর্জাতিক সাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যাতে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো। শুধু নিজেরাই নয়, তারা অন্যান্যদেরও পর্নোগ্রাফি বানাতে উৎসাহিত করতেন, এমনকি বিভিন্ন গ্রুপ খুলে ‘গাইডলাইন’ দিতেন।
এই চক্রটি দেশি কনটেন্টের নামে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে নিয়মিত ভিডিও আপলোড করত, যা দেশের সাইবার নিরাপত্তা ও সামাজিক নীতিমালার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সিআইডি বলছে, তাদের কার্যক্রম বিদেশি পর্নো ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ বহন করে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন





