আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগ্রহিত।
নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার দেখল বাংলাদেশ। ইনিংসের ৩ বল বাকি থাকতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় প্রোটিয়া নারীরা।
সোমবার আসরের ১৪তম ম্যাচে ভিসাখাপন্তনমে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
স্বর্ণা আক্তারের দুর্দান্ত শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল ২৩২ রান করে। ১৮ বছর বয়সী অলরাউন্ডার স্বর্ণ আক্তার খেলেন এক অবিশ্বাস্য ইনিংস-মাত্র ৩৫ বলে অপরাজিত ৫১ রান, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা।
এটি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড, পাশাপাশি এটি বাংলাদেশের নারী দলের হয়ে ওডিআইতে দ্রুততম অর্ধশতক।
শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তুলে নেয় ৫৭ রান, যেখানে স্বর্ণার আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি রিতু মনির ৮ বলে ১৯ রানের প্রাণবন্ত ইনিংস শেষ দিকে বড় ভূমিকা রাখে।
এর আগে ইনিংসের শুরুতে বাংলাদেশকে ভিত্তি এনে দেন শারমিন আক্তার (৭৭ বলে ৫০) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪২ বলে ৩২)।
ফারজানা হক (৩০) ও রুবিয়া হায়দার (২৫)-ও ওপেনিং জুটিতে কার্যকর ভূমিকা রাখেন।
ফারজানা ও রুবিয়া দ্রুত ফিরে গেলে শারমিন ও নিগারের ৭৭ রানের তৃতীয় উইকেট জুটি ইনিংসটিকে ভিত দেয়। এরপর শেষদিকে স্বর্ণার আগুনঝরা ব্যাটিং ইনিংসটিকে নতুন উচ্চতায় নিয়ে যায়, যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় বাংলাদেশের নারী দলের বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকার স্পিনাররা, বিশেষ করে ননকুলুলেকো ম্লাবা (২ উইকেট ৪২ রান), নিয়ন্ত্রিত বোলিং করেন। ক্লোয়ি ট্রায়ন ও নাডিন ডি ক্লার্ক পান একটি করে উইকেট।
পরে ব্যাট করতে নামা প্রোটিয়াদের দলীয় ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে জয়ের প্রবল সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তবে মারিজানে কাপের ৭১ বলে ৫৬ ও ক্লোন টায়রনের ৬৯ বলে ৬২ রানে পথ খুঁজে পায় দ. আফ্রিকা। শেষ দিকে নাডিন ডি ক্লাব ২৯ বলে অপরাজিত ৩৭ রানে জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশের হয়ে ২টি উইকেট পান নাহিদা আক্তার।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











