ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২১:১২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আশুলিয়ায় দেয়াল ধসে মা ও ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০২ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

সাভারের আশুলিয়ায় একটি বাড়ির পানির ট্যাংকের দেয়াল ধ্বসে মা ও ছেলে নিহত হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নুরুল হক পালোয়ানের টিনশেডের বাড়ির সাথে পানির ট্যাংকির দেয়াল ভেঙ্গে একটি কক্ষের উপর ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই দেয়াল চাপা পড়ে মারা যান মা সেলিনা বেগমসহ ৭ বছরের ছেলে সিয়াম।

 

নিহত সেলিনা বেগম নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।