আশুলিয়ায় সংঘর্ষ: ১ নারী শ্রমিক নিহত, আহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নারীর নাম রোকেয়া বেগম। তিনি মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সেলাই মেশিন অপারেটর ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরো দুটি কারখানা আছে। ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে অন্তত আহত হয়েছেন ২০-২৫ জন। সংঘর্ষে গুরুতর আহত হন এক নারী শ্রমিক। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
এদিকে, গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা।
সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শতাধিক শ্রমিক জুলাই মাসের বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এরপর সাড়ে ৯টার সময় মিছিল নিয়ে টঙ্গীর খাঁ পাড়া রোডের মাথায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
এদিকে, গাজীপুরের সদর থানাধীন রাজেন্দ্রপুর এলাকার বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন তাসমিয়া হারবাল লিমিটেডের শ্রমিকর। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে তারা কারখানার ভেতরে হইচই শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মাঝে সমঝোতার চেষ্টা করছে শিল্প পুলিশ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







