আসছে ফাইজারের তৈরি কোভিড ট্যাবলেট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৬ এএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
প্রতীকী ছবি
শিগগিরই বাজারে আসতে পারে ফাইজারের তৈরি করোনা চিকিৎসার ট্যাবলেট। যে সব কোভিড রোগীর অবস্থা সঙ্কটজনক হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুর ঝুঁকি প্রায় ৮৯ শতাংশ কমিয়ে দিচ্ছে ওই অ্যান্টিভাইরাল পিল। শুক্রবার তা জানিয়েছে আমেরিকার ওষুধপ্রস্তুতকারক এই সংস্থা।
ফাইজার জানিয়েছে, মোট এক হাজার ২১৯ জন রোগীর উপর একটি পরীক্ষা চালানো হয়েছে। এদের মধ্যে কিছু রোগীকে ট্যাবলেট আর কিছু রোগীকে প্লেসিবো দেওয়া হয়েছিল। কোভিডের উপসর্গ ধরা পড়ার তিনদিন পর থেকে যাদের ওই ট্যাবলেট দেওয়া হয়েছিল, তাদের মধ্যে মাত্র ০.৮ শতাংশ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে পরে। ২৮ দিন ধরে চলা চিকিৎসায় কেউ মারা যাননি। আর যাদের প্লেসিবো দেওয়া হয়েছে, তাদের মধ্যে সাত শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।
সম্প্রতি ব্রিটেনের বাজারে কোভিড চিকিৎসার ট্যাবলেট হিসাবে স্বীকৃতি পেয়েছে মার্ক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের ‘মলনুপিরাভির’। এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে যে রিপোর্ট এসেছিল, তাকে ছাপিয়ে গেছে ফাইজারের ট্যাবলেট। যদিও মানবদেহে পরীক্ষার সম্পূর্ণ রিপোর্ট এখনও প্রকাশ করেনি দুই সংস্থা।
ফাইজার জানায়, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য শীঘ্রই ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে পাঠাবে তারা। ওষুধপ্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ট্যাবলেটের আরও এক লক্ষ ৮০ হাজার প্যাক তৈরি করবে তারা। পরের বছর তৈরি হবে আরও পাঁচ কোটি প্যাক।
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের









