`আয় খুকু আয়`-এর ট্রেলার লঞ্চ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কোনটা যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজস্ব লুক আর কোনটা যে চরিত্রের তা আলাদা করা বেশ কঠিন। কারণ একটা চরিত্রের পরেই অন্য চরিত্রের লুক নিয়ে নেন অভিনেতা। তবে এবার যে লুকে পর্দায় আসছেন তিনি সেই লুকে এ যাবৎ তাকে ভাবাও ছিল অসম্ভব। কলেজ পড়ুয়া বুড়ির বাবা নির্মল, এক্কেবারে ছাপোষা গ্রামের মানুষ। পরনে অতি সাধারণ শার্ট, মাথায় টাক, মুখে বয়সের ছাপ। মুক্তির অপেক্ষায় জিতের প্রযোজনায় পরিচালক সৌভিক কুন্ডুর ছবি 'আয় খুকু আয়'। মুক্তি পেল ছবির ট্রেলার।
সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান নির্মল। স্টেজে প্রসেনজিতের বেশেই লোকের মনোরঞ্জন করেন তিনি। কিন্তু যখনই সামনে চলে আসে তার আসল চেহারা তখনই অসম্মানিত হতে হয় তাকে। কিন্তু এটাই তার দিনযাপনের উৎস। মেয়ের জন্য সবকিছু করতে রাজি। মেয়ে পড়ে কলেজে, পড়াশোনার পাশাপাশি সে ঘরের কাজও সামলায়। বাবার মতো সেও স্টেজে পারফর্ম করতে চায়। কিন্তু সেখান থেকেই শুরু বিপত্তি। নির্মল চায় না যে তার মেয়ে স্টেজে পারফর্ম করুক। বাবা মেয়ের মধ্য়ে তৈরি হয় মনোমালিন্য। ঘটে দুর্ঘটনাও। দোষীদের শাস্তি দিতে নিজের ছাপোষা চেহারা থেকে বেরিয়ে আসে প্রতিবাদী বাবা।
ফার্স্ট লুক থেকেই এই ছবির অপেক্ষায় রয়েছে দর্শক। ট্রেলারে সেই ইচ্ছে আরও জোরালো হল। ট্রেলারের শুরুতেই প্রসেনজিতের সবচেয়ে জনপ্রিয় গান 'চিরদিনই তুমি যে আমার'-এ দেখা অমরসঙ্গীর সেই প্রসেনজিৎকে। বাপ্পি লাহিড়ির গানে প্রসেনজিতের সেই লুক উসকে দিল নস্টালজিয়া। পাশাপাশি ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে এই চরিত্রে বেশ অনেকগুলি শেড আছে। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এটি এখন একটি সিনেমাহল। কেন সেখানে ট্রেলার লঞ্চ করা হল। সেই রহস্য খোলসা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই।
তিনি জানান, 'স্টার থিয়েটারের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। এখান থেকেই অভিনয় শুরু করেছিলাম। এই ছবিটা আমার খুব গুরুত্বপূর্ণ। ছবির মধ্য দিয়ে বেশ অনেকগুলো সামাজিক ইস্যু উঠে আসবে।'
প্রসেনজিতের মেয়ের চরিত্রে ট্রেলারে নজরকাড়া দিতিপ্রিয়া। ট্রেলারেই বাবা ও মেয়ের রসায়ন মন ছুঁয়ে গেছে দর্শকের। পাশাপাশি নেগেটিভ চরিত্রে নজর কেড়েছেন সোহিনী সেনগুপ্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া ছাড়া এই ছবিতে খুকুর মায়ের চরিত্রে দেখা যাবে মিথিলাকে। বলাই বাহুল্য ছবির জন্য অপেক্ষায় সকলে। আগামী ১৭ জুন ফাদার্স ডে-তে মুক্তি পাবে সৌভিক কুণ্ডুর ছবি 'আয় খুকু আয়'।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








