ইংলাকের সব পাসপোর্ট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০০ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার
থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সব পাসপোর্ট বাতিল করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক এ প্রধানমন্ত্রী কোথায় আছেন সে বিষয়ে তারা স্পষ্ট কিছু জানেন না। তার দুটি ব্যক্তিগত ও দুটি কূটনৈতিক পাসপোর্ট রয়েছে।
আজ মঙ্গলবার এএফপির খবরে জানানো হয়, ইংলাকের বিরুদ্ধে দুই মাস আগে চালের নীতিতে ঘুষ বন্ধে ব্যর্থতার অভিযোগে করা মামলার রায় ঘোষণার তারিখ ছিল। কিন্তু তিনি এর আগেই দেশ ছেড়ে পালিয়ে যান। চালে ভর্তুকির কর্মসূচিতে দুর্নীতি বন্ধে ব্যর্থতার দায়ে গত মাসে ইংলাককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমোদউইনি রাজধানী ব্যাংককে সাংবাদিকদের বলেছেন, ‘এখন থেকে ইংলাকের সব পাসপোর্ট বাতিল বলে গণ্য হবে। তিনি কোথায় আছেন আমরা জানি না। আমাদের কাছে শুধু এটুকু খবর আছে তিনি যুক্তরাজ্যে আছেন। তবে কোন শহরে তা জানি না।’
দেশটির ডেপুটি পুলিশপ্রধান শ্রিভারা রানসিব্রাহমনকুল বলেন, ‘ইংলাককে দেশে ফেরত আনার চেষ্টা চলছে। তাই তিনি কোথায় অবস্থান করছেন, তা জানতে কাজ করছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো দেশই এখনো এ বিষয়ে জবাব দেয়নি।
ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক।
এরই মধ্যে থাইল্যান্ডের সামরিক জান্তা সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। ২০১৮ সালের নভেম্বরে এ নির্বাচন হবে বলে জানিয়েছেন জান্তা নেতা ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা