ইউএস ওপেনের শেষ আটে সেরেনা উইলিয়ামস
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ইউএস ওপেনে মারিয়া সাক্কারিকে হারিয়ে শেষ আটে উঠেছে সেরেনা উইলিয়ামস। মারিয়াকে ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩ সেটে হারায় এই আসরের সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়া মার্কিন এই টেনিস তারকা। এর আগে গত মাসে প্রস্তুতি প্রতিযোগিতায় একই প্রতিপক্ষের কাছে হেরে গিয়েছিলেন সেরিনা।
প্রথম সেট জেতার পরে দ্বিতীয় সেট টাইব্রেকারে হারেন সেরিনা। তৃতীয় সেটে এক সময় ০-২ পিছিয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে চতুর্থ ও অষ্টম গেমে সাক্কারির সার্ভিস গেম ভেঙে ম্যাচে ফিরে আসেন। এই নিয়ে ৫৩তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল ও আর্থার অ্যাশ স্টেডিয়ামে জয়ের সেঞ্চুরি করার পরে সেরিনা বলেন, আমি রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না। আজ পরিস্থিতি খুব কঠিন ছিল। আমি শুধু লড়াই করে গিয়েছি। আমার প্রতিপক্ষ খুব আগ্রাসী টেনিস খেলেছে। আমি জানতাম আমায় কী করতে হবে। দর্শকরা থাকলে তাদের হাততালির জন্য একটু সময় পাওয়া যায়। এখন সেটার উপায় নেই। দর্শকদের অভাব অনুভব করছি।
কোয়ার্টার ফাইনালে উঠলেন জাপানের নেয়োমি ওসাকাও। প্রতিযোগিতার চতুর্থ বাছাই ওসাকা আর্থার অ্যাশ স্টেডিয়ামে হারালেন এস্তোনিয়ার খেলোয়াড় আনেত কন্তাভেইতকে। ম্যাচের ফল ওসাকার পক্ষে ৬-৩, ৬-৪। ম্যাচের পরে দু’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী ওসাকা বলছেন, ‘শেষ আটে উঠে আসতে পারায় আমি খুশি। আমার পায়ে চোট নেই। ফলে কোর্টের মধ্যে দৌড়ঝাঁপ করতে সমস্যা হচ্ছে না।’
শেষ আটে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিও। তিনি হারিয়েছেন প্রাক্তন চ্যাম্পিয়ন জার্মানির অ্যাঞ্জেলিক কের্বের-কে। ম্যাচের ফল ৬-১, ৬-৪। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে গেলেন ব্র্যাডি। গত মাসেই জীবনের প্রথম ডব্লিউটিএ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাডি।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার