ইউক্রেনে পবিত্র ঈদ উল ফিতর পালিত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিভিন্ন দেশের মতো যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মুসলিমরাও যথারিতিতে পালন করেছে পবিত্র ঈদুল ফিতর।এবার ভিন্ন এক পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ইউক্রেনের মুসলিমরা। রুশ অভিযানের জেরে যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষ সাদামাটাভাবে উদযাপন করছেন এবারের ঈদ। রাজধানী কিয়েভের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। স্থানীয় মুসলিমদের পাশাপাশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরাও ঈদ জামাতে অংশ নেন।
ঈদের জামাতে অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে শরিক হন। আবার অনেকের দেশে ফিরে যাওয়ার চেষ্টা থাকলেও বিধি নিষেধের কারণে সেটিরও কোন উপায় নেই । খুতবায় মুফতি শেখ আহমেদ ইউক্রেনসহ মুসলিম উম্মাহর প্রতি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোকপাত করেন।
এ সময় কিয়েভ সেন্ট্রাল মসজিদের ইমাম মুফতি শেখ আহমেদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এখানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদালত করতে পেরেছি। যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরে আসুক ইউক্রেনে। পুরো বিশ্বে যেন ছড়িয়ে পড়ুক শান্তির সুবাতাস। জানা গেছে, প্রায় দশ লাখ মুসলমান দেশটিতে বসবাস করে, যা পুরো জনসংখ্যার এক শতাংশেরও কম। গেলো দুই বছর ইউক্রেনে মুসলমানদের ঈদ কেটেছে করোনায়। আর, এবার যুদ্ধের মাঝেই ঈদ। বিশ্বের অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায় ঈদের দিন যেখানে আনন্দ উচ্ছাসে মাতোয়ারা থাকে, সেখানে ইউক্রেনে পালন হচ্ছে আতঙ্কের মধ্যে।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি










