ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা, নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
শুক্রবার মধ্যরাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন।
ইউক্রেনীয় কর্মকর্তারা বিবিসিকে জানান, দেশটির মধ্যাঞ্চলীয় শহর উমানে ১০ আবাসিক ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এতে এক শিশুসহ ১৯ জন প্রাণ হারিয়েছেন।
এছাড়া দানিপ্রো শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ বছরের একটি শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় আরও একটি শহর ক্রেমেনচুকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সেই রেজনিকফ বলছেন, রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শানানোর জন্যে তাদের প্রস্তুতি যখন চুড়ান্ত পর্যায়ে, তখনই এই হামলা চালাল রুশ সেনার।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা জোট ন্যাটোর মহাসচিব জিনস স্টলটেনবার্গ সম্প্রতি বেলজিয়ামে ন্যাটোর সদর দপ্তরে বলেছেন , ন্যাটো ইউক্রেনকে যেসব যুদ্ধ সরঞ্জাম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার ৯৮ শতাংশই কিয়েভকে সরবরাহ করা হয়েছে।
ন্যাটোর দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং প্রচুর গোলাবারুদ। ইউক্রেনের সামরিক বাহিনী অত্যাধুনিক এসব অস্ত্র দিয়ে রুশ সৈন্যদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সর্বশেষ এই আক্রমণ থেকে আবারও প্রমাণ হচ্ছে যে রাশিয়ার বিরুদ্ধে আরও আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। রাশিয়ার এই আক্রমণকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে শুক্রবার এক টুইটবার্তায় জেলেনস্কি বলেন, ‘অশুভ শক্তিকে অস্ত্র দিয়ে থামানো সম্ভব। আমাদের রক্ষাকারীরা সেটা করছে। নিষেধাজ্ঞা দিয়েও একে থামানো যাবে—আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও বাড়াতে হবে।’
ঠিক কী কারণে রাশিয়া শুক্রবার এই হামলা চালালো তা এখনও পরিষ্কার নয়, তবে এর আগেও মস্কো ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের আক্রমণ পরিচালনা করেছে।
মস্কো বলেছে ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনী বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালায় না; তবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের রুশ সেনারা ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছেন ইউক্রেনে।
হামলা নিয়ে রাশিয়ার বক্তব্য: রুশ বার্তা সংস্থা আরআইএ তাদের এক প্রতিবেদনে বলছে, রাশিয়ার দাবি অনুযায়ী তারা দূরপাল্লার হামলা চালিয়েছে ইউক্রেনের রিজার্ভ সেনা ইউনিটকে লক্ষ্যবস্তু করে। ‘হামলার লক্ষ্য পূরণ হয়েছে। টার্গেটের সব স্থাপনাকেই আঘাত করা সম্ভব হয়েছে’
জাতিসংঘের নিন্দা: ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে গুম, নির্যাতন, ধর্ষণ এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলেছে জাতিসংঘের একটি কমিটি। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। জাতিসংঘের জাতিগত বৈষম্য দূরীকরণ বিষয়ক কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘কমিটি রুশ ফেডারেশনের সামরিক বাহিনী আর বেসরকারি সামরিক কোম্পানিগুলোর দ্বারা চলমান সশস্ত্র সংঘাতের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন’।
কমিটি তার প্রতিবেদনে অত্যধিক বলপ্রয়োগ, নির্বিচারে আটক, হত্যা এবং ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে তালিকাভুক্ত করেছে। এদিকে রাশিয়া ইউক্রেনের শিশুদের বিষয়টি অস্বীকার করে আসছে।
সূত্র: বিবিসি।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






