ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৫:২১:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ নেই। দেশটির বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের ডেপুটি প্রধান শনিবার এ কথা জানিয়েছেন।
কিরিলো টিমোশেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, এখন পর্যন্ত খমেলনিটস্কি অঞ্চলে ৬ লাখ ৭২ হাজার গ্রাহক, মাইকোলাইভ অঞ্চলে এক লাখ ৮৮ হাজার ৪০০, ভোলিন অঞ্চলে এক লাখ দ্ইু হাজার, চেরকাসি অঞ্চলে ২ লাখ ৪২ হাজার, রিভনে অঞ্চলে ১ লাখ ৭৪ হাজার ৭৯০, কিরোভোগার্ড অঞ্চলে ৬১ হাজার ৯১৩ এবং ওডেসা অঞ্চলে ১০ হাজার ৫০০ বাড়িঘরে বিদ্যুৎসংযোগ নেই।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, বিদ্যুৎ অবকাঠামোয় হামলার পরেও রাশিয়া রাতে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে।
জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ৩৬ বার রকেট হামলা চালিয়েছে, যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে।