ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৮:৫১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

ইউনিসেফের সাফল্যের গল্পে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৪ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমে বাংলাদেশকে ‘কোভিড-১৯ টিকার সাফল্যের গল্প’ হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘের জরুরি শিশু তহবিলবিষয়ক সংস্থা ইউনিসেফ। একই সঙ্গে এ কার্যক্রমে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে সংস্থাটি।

এ তালিকায় বাংলাদেশ ছাড়াও পেরু, ভিয়েতনাম ও ফিলিপাইনের নাম আছে।

সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য মতে, ২০২১ সালের জুনে কোভ্যাক্সের টিকা দিয়ে বাংলাদেশ মাত্র চার শতাংশ মানুষকে সুরক্ষিত করে। কিন্তু এর কয়েক মাসের মধ্যে বাংলাদেশ নিজ উদ্যোগে এ কর্মসূচি অনেক এগিয়ে যায়। এতে গত এপ্রিল পর্যন্ত ৬৭ শতাংশ মানুষকে দুই ডোজ টিকাদানের আওতায় আনতে পেরেছে দেশটি, যা সত্যিই প্রশংসনীয়।

একই সঙ্গে ঝুঁকি নিয়ে টিকাদান কার্যক্রমে সহায়তাকারী বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে সংস্থাটি।

এর আগে, জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিক্কেই এশিয়ার পুনরুদ্ধার সূচকেও ১২১টি দেশের মধ্যে বাংলাদেশকে পঞ্চম স্থানে রাখা হয়।