ইউরোপে গরমে বছরে প্রায় ১ লাখ লোক মারা যেতে পারে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার
প্রতীকী ছবি
কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে এ শতাব্দীর শেষ নাগাদ ইউরোপে প্রতিবছর গরমে ৯০ হাজার লোক মারা যেতে পারে। ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) এ কথা বলেছে।
সংস্থাটি আরো বলছে, অভিযোজন পদক্ষেপ ছাড়া এবং ২১শ’ সাল নাগাদ বৈশ্বিক উষ্ণতা ৩ ডিগ্রি সেলসিয়াসের প্রেক্ষিতে তীব্র গরমে ইউরোপে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে।
ইইএ বলছে, তবে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেসিয়াস রাখা গেলে বার্ষিক মৃত্যু ৩০ হাজার কমানো যাবে।
বিশ্বের বিভিন্ন দেশ পৃথিবীর উষ্ণতা প্রাক শিল্পস্তরের ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রাখার অঙ্গীকার করেছে। কিন্তু কার্বন নিঃসরনের যে ধারা চলছে তাতে এ লক্ষ্য পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে।
সংস্থাটি বলছে, ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত তীব্র গরমে ১ লাখ ২৯ হাজার ইউরোপীয় মারা গেছে।
কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ঘনঘন তাবদাহ ও নগরায়ন বেড়ে যাওয়ার ফলে আগামী বছরগুলোতে বিশেষ করে এ মহাদেশের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা আরো বেড়ে যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার বলেছে, ইউরোপে চলতি বছর গরমে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে।
ইইএ বলছে, ইউরোপের প্রেক্ষাপটে তীব্র গরম আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত সকল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











