ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৫:২০:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

‘ইউরোপের বাণিজ্যে হস্তক্ষেপ করতে পারে না যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের সঙ্গে ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যিক সম্পর্কের ওপর নিজের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি।  

শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি বিদেশি শক্তি- সে যদি আমাদের ঘনিষ্ঠতম বন্ধুও হয়- তারপরও অন্য কোনো দেশের সঙ্গে আমাদের বৈধ বাণিজ্যিক সম্পর্কের ওপর সে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।

ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ইইউ অবশিষ্ট আন্তর্জাতিক সমাজের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মোগেরিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ তার ১৩টি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান এই সমঝোতা পুরোপুরি মেনে চলছে। কাজেই পরমাণু সমঝোতা বাতিল করার প্রশ্ন ওঠে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং নভেম্বরে তেহরানের ওপর পূর্ণ মাত্রার নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ওই সমঝোতা রক্ষা করে তেহরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বিষয়টিকে আমেরিকা স্বাভাবিকভাবে নেয়নি এবং এই সম্পর্ক ছিন্ন করার জন্য ইউরোপের ওপর চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

-জেডসি