ইডেন গার্ডেনে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
মাঠে প্রতিদ্বন্দ্বী, তবে কূটনীতিতে মিত্র বাংলাদেশ। সেই মিত্র দেশের প্রধানমন্ত্রীর জন্য ইডেনে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি রাখছে কলকাতা পুলিশ। লালবাজারের খবর, হাসিনা এমন একজন বিদেশি রাষ্ট্রপ্রধান, যার বিরুদ্ধে জঙ্গি সংগঠনের হুমকিও রয়েছে।
সেটা মাথায় রেখেই এই বিশেষ নিরাপত্তা। ইডেনে হাসিনার জন্য পৃথক একটি ঘেরাটোপ বা বক্স তৈরি হচ্ছে। সেটি ঘিরে রাখবেন কমান্ডোরা। ওই বক্সে হাসিনা এবং তার ঘনিষ্ঠরা থাকবেন। বাংলাদেশের নিরাপত্তা দল ইতিমধ্যেই ইডেনের ওই বিশেষ সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে।
পুলিশ জানিয়েছে, হাসিনার নিজস্ব একটি নিরাপত্তা দল তার সঙ্গেই আসবে। তবে মহানগরে অবস্থানকালে তার নিরাপত্তার মূল দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের হাতেই। সাম্প্রতিককালে আর কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানের সফরে এমন নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।
পুলিশের একাংশের বক্তব্য, এ রাজ্যে যেহেতু জেএমবি জঙ্গি সংগঠনের ডেরার সন্ধান একাধিক বার মিলেছে, তাই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার ক্ষেত্রে সামান্যতম ফাঁকও রাখতে দেওয়া উচিত হবে না।
আজ, শুক্রবার ইডেনে প্রথম দিন-রাতের টেস্ট খেলতে নামছে ভারত ও বাংলাদেশ। বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে সেই ম্যাচের উদ্বোধনে আসছেন হাসিনা।
এর আগে বৃহস্পতিবার হাসিনার নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন পুলিশ কমিশনার (সিপি) অনুজ শর্মাসহ শীর্ষ কর্তারা। ইডেনে হাসিনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন কি না, সেই ব্যাপারে নিশ্চিত কোনো খবর নেই।
আজ সকালেই কলকাতা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান। সেখান থেকে নিউ টাউন, ইএম বাইপাস, পরমা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল হয়ে আলিপুরের একটি পাঁচতারা হোটেলে পৌঁছবেন হাসিনা। তার পরে হোটেল থেকে ইডেনে পৌঁছে ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
ইডেনে বেশ কিছুক্ষণ কাটিয়ে তিনি ফিরবেন হোটেলে। কয়েকটি বৈঠক সেরে সন্ধ্যায় আবার যোগ দেবেন ইডেনের নৈশভোজে। রাতেই কলকাতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে পাড়ি দেবেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, সিপির নির্দেশ অনুযায়ী পুলিশ বিমানবন্দর থেকে আলিপুরের পাঁচতারা হোটেল এবং সেখান থেকে ইডেনের যাত্রাপথ নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। হাসিনার যাতায়াতের পথে থাকা উড়ালপুলের তলাতেও কড়া নজরদারি ও নিরাপত্তা থাকবে। হোটেলে থাকবেন সাদা পোশাকের পুলিশকর্মী ও কমান্ডোরা।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











