ইডেনে ম্যাচ দেখার ফাঁকেই হাসিনা-মমতা বৈঠক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
ইডেনে ঐতিহাসিক টেস্টম্যাচ দেখার ফাঁকেই হাসিনা-মমতা বৈঠক হবে। ভারত-বাংলাদেশ প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। ভারতের ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সপ্তাহান্তের এই মেগা ইভেন্টে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ম্যাচের ফাঁকেই বৈঠক করবেন শেখ হাসিনা ও মমতা।
বৃহস্পতিবার কলকাতার মুখ্যমন্ত্রী নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মমতা জানান, যে হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন, সেখানেই তাদের মধ্যে একটি সৌজন্য বৈঠক হবে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে শেখ হাসিনার। তারা একে অপরকে শ্রদ্ধা করেন। এ জন্য ম্যাচের ফাঁকে তারা বৈঠক করবেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুক্রবার ভারত-বাংলাদেশ দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখতে শহরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মাঠে উপস্থিত থাকা ছাড়াও, সন্ধ্যা ৬টায় আমাদের মধ্যে বৈঠক হবে।’
এদিন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, শুক্রবারের দিবারাত্রির ম্যাচ দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তর কেউ কোনো তথ্য জানায়নি। এ ছাড়া ২০১১-এর সেপ্টেম্বর থেকে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষরিত করার যে চেষ্টা চলছে, তা নিয়েও আলোচনা হবে কিনা তাও জানা যায়নি।
তিস্তা চুক্তির মধ্যে অন্যতম রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিস্তা চুক্তির ফলে রাজ্যের ক্ষতি হবে বলে আপত্তি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিকে, চলতি মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারতে যান। সেই সময়ই তিনি আশা প্রকাশ করেন, ক্রিকেট ম্যাচে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ-এ এই সমস্যা মিটে যাবে।
এর আগে ২০১১-এর সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফরেই স্বাক্ষরিত হওয়ার কথা ছিল তিস্তা চুক্তি। তবে মুখ্যমন্ত্রীর আপত্তিতেই তা ভেস্তে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল থেকে বাদ পড়েন।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


