ইতালিতে ইংরেজি শব্দ ব্যবহার করলে জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৩ এপ্রিল ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ইতালীয় ভাষার পরিবর্তে ইংরেজি বা অন্য কোনো ভাষার শব্দ ব্যবহার করলে সর্বোচ্চ ১ লাখ ইউরো (১ লাখ ৮ হাজার ৭০৫ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। এই বিধানসহ একটি নতুন আইন পাস করতে যাচ্ছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ বিষয়টি জানা গেছে।
ইতালির আইনপ্রণেতা ফাবিও রামপেল্লি এই আইনের খসড়া উত্থাপন করবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী মেলোনি এ আইনে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন।
নতুন এ আইনে সকল বিদেশী ভাষার কথা বলা হলেও এটি মূলত 'অ্যাংলোম্যানিয়া' বা মাত্রাতিরিক্ত ইংরেজি শব্দের ব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণয়ন করা হচ্ছে। খসড়া আইন অনুযায়ী, এ ধরনের কার্যক্রম ইতালীয় ভাষার 'অবমাননা ও ক্ষতি' করে থাকে।
এই খসড়া বিলে আরও প্রস্তাব রাখা হয়েছে, যারা জনপ্রশাসন সংক্রান্ত কার্যালয়ের প্রধান হবেন, তাদেরকে অবশ্যই 'ইতালীয় ভাষায় লেখা ও কথা বলায় দক্ষ' হতে হবে। এতে আনুষ্ঠানিক নথিতে ইংরেজির ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এমন কী, দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কারো পদবী বা এর সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রেও ইংরেজি ব্যবহার করা যাবে না, যেমন ম্যানেজার, সিইও, ইত্যাদি।
সিএনএন এই খসড়া আইনের একটি অনুলিপি হাতে পেয়েছে। খসড়া অনুযায়ী, সকল বিদেশী ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব নীতিমালা ও চাকরির চুক্তিনামার ইতালীয় ভাষায় লেখা সংস্করণ তৈরি করতে হবে।
এই প্রস্তাবিত আইনের প্রথম ধারায় বলা হয়েছে, এমন কী, যেসব কার্যালয়ে ইতালীয় নন এরকম কর্মীদের প্রাধান্য, সেখানেও প্রাথমিক যোগাযোগ মাধ্যম হিসেবে ইতালীয় ভাষা ব্যবহার করতে হবে।
দ্বিতীয় ধারায় বলা হয়েছে, (ইতালির) জাতীয় ভূখণ্ডের মাঝে সরকারি পণ্য ও সেবা ব্যবহার ও এর প্রচারণার ক্ষেত্রে ইতালীয় ভাষা ব্যবহার আবশ্যক'। এ নিয়ম না মানলে ৫ হাজার থেকে ১ লাখ ইউরো জরিমানা হতে পারে।
এছাড়াও, প্রস্তাবিত আইন অনুযায়ী দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ১টি কমিটি গঠন করবে, যাদের অন্যতম কাজ হবে স্কুল, গণমাধ্যম, বাণিজ্য ও বিজ্ঞাপনের ক্ষেত্রে 'শুদ্ধ উচ্চারণে, নিখুঁত ভাবে ইতালীয় ভাষার ব্যবহার' নিশ্চিত করা।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






