ইতালিতে বন্যায় ১৩ জনের মৃত্যু, গৃহহীন ১৩ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৯ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ইতালিতে ২০টির বেশি নদীর পানি প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে। বন্যায় অন্তত ১৩ জন মারা গেছেন। ৬ মাস বৃষ্টিপাতের পর গত দেড় দিনে এ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় প্রায় ১৩ হাজার লোককে তাৎক্ষণিক বাড়িঘর ছাড়তে হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
বোলোগনা শহর ও উত্তর-পূর্ব উপকূলের মধ্যে প্রায় ১১৫ কিলোমিটারের ভেতর প্রায় প্রতিটি নদী প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার এসব এলাকা থেকে আরও মরদেহ পাওয়া গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮০টি ভূমিধস হয়েছে। দমকলকর্মীরা লোকজনকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পাঠাতে সহযোগিতা করে। বোলোগনার দক্ষিণে বোটেঘিনো ডি জোকা এলাকায় রবার্টা লাজারিনির (৭১) বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবার্টা লাজারিনি বলেন, খুব খারাপ ৪৮ ঘণ্টা পার করলাম। পুরো গ্রাম পানি-কাদায় ডুবে গেছে। বুধবার গ্রামের রাস্তা, বাড়ি, বাগান সব প্লাবিত হয়েছে। জীবনে এ এলাকায় এমন কিছু দেখিনি। জলাবদ্ধ হয়ে পড়লে কী করতে হবে তাৎক্ষণিক বুঝতে পারিনি।
এমিলিয়া-রোমাগনা প্রদেশে শুধু নদী নয়, খালগুলোও প্লাবিত হয়েছে। দেশটির সিভিল প্রটেকশন মিনিস্টার নেলো মুসুমেসি বলেন, ইতালির জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় রূপ নিয়েছে। ৩৬ ঘণ্টায় গড়ে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ৫০ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
তিনি জানান, গত ৪০ বছরে কোনো অঞ্চলে বাঁধ নির্মাণ করা হয়নি। এ অবস্থা থেকে রক্ষা পেতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারদের নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী মঙ্গলবার সংকটকালীন বৈঠক আহ্বান করেছেন।
এমিলিয়া-রোমাগনা প্রদেশের প্রেসিডেন্ট স্টেফানো বোনাচ্চিনি বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ











