ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১১:৪১:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?

ইতালিতে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ এএম, ১২ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত হয়েছেন।গত বৃহস্পতিবার (৯ জুন) হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর শনিবার (১১ জুন) একটি পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে- তুর্কি নাগরিক চারজন, দুইজন লেবানিজ ও একজন ইতালীয় পাইলট।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু পথে ঝড়ের সময় হেলিকপ্টারটি রাডার থেকে হারিয়ে যায়। পরে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর পাওয়া যায়। বিধ্বস্ত হওয়ার দুই দিন পর ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার মূল কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে তদন্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্স