ইতালিতে ১২১ চিকিৎসকসহ ৩০ নার্সের মৃত্যু, আক্রান্ত ১৪ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মারাত্মক আকার ধারণ করা মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে মৃত্যুর সংখ্যা দিন দিন কিছুটা কমলেও রয়েছে এখনো আতঙ্ক। তাই জনগণকে সুরক্ষা দিতে দেশটিতে যে লকডাউনের ঘোষণা দিয়েছিল সেই মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বুধবার ৫ জনসহ এখন পর্যন্ত ১২১ জন চিকিৎসক এবং ৩০ জন নার্স জীবন দিয়েছেন। এছাড়াও এই পর্যন্ত ১৪ হাজারের বেশি চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে মেডিক্স ফেডারেশন এফএনওএমসিইও।
বুধবার (১৫ এপ্রিল) ৫ চিকিৎসকসহ প্রাণ হারিয়েছেন ৫৭৮ জন। এই নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ হাজার ৬৪৫ জনে। এদিন নতুন আক্রান্ত ২ হাজার ৬৬৭ জন।
দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৭৯ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬২ জন। চিকিৎসাধীন রয়েছেন এক লক্ষ ৫ হাজার ৪১৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৬৫ হাজার ১৫৫ বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।
তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এই পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ হাজার ৯২ জন।
এই কঠিন সময়ে কর্ম জীবন পার করে অবসরে যাওয়া অন্তত ৮ হাজার চিকিৎসক ও নার্সরা স্বেচ্ছায় আবার চিকিৎসা সেবায় ফিরে এসেছেন। এছাড়াও করোনায় আক্রান্তদের সহযোগিতায় তিউনিশিয়া, কাতার, আলবেনিয়া, চীন, কিউবা এবং রাশিয়া থেকে আগত মেডিকেল টিম ইতালির বিভিন্ন অঞ্চলে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











