ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৮:২৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরও ৭১২ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইতালিতে ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আবারও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে হাজার ৮ হাজার ১৬৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২। চিকিৎসা শেষে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩৬১।

মোটা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ৫৩৯। চিকিৎসাধীন ৬২ হাজার ১৩ জন। অন্যদিকে চীনা ও ইতালির পর মৃত্যুর লাইন লম্বা হচ্ছে স্পেনেও। সেখানে একদিনে করোনায় কেড়ে নেয় ৪ হাজার ৯৮ প্রাণ। এনিয়ে স্পেনে মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজারেরও বেশি।

আক্রান্ত রোগীর সংখ্যা মোটা ৫৬ হাজার ১৯৭। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ১৫ জন। বৃহস্পতিবার একদিনে ৬ হাজার ৬৮২ জন। সরকার নানা পদক্ষেপ নেওয়ার পরও মৃত্যু যেন কমছে না। ভাল নেই স্পেনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা।

স্পেনের টেনেরিফ দক্ষিণ দ্বীপে বাস করেন মুহাম্মদ ফরিদ হাসান। তিনি যুগান্তরকে জানান, আমাদের দ্বীপে বাংলাদেশি তেমন একটা নেই বললেই চলে। পর্যটক বেশি আসে। কিন্তু দ্বীপটিতে ইতালিয়ান এক পর্যটক করোনায় পজেটিভ ধরা পরেছে।

এরপর আস্তে আস্তে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। তবে সরকারের নানা রকম পদক্ষেপের ফলে দ্বীপে আমরা বাংলাদেশিরা ভাল আছি। এরপরেও একটু আতংক এমনিতেই চলে আসে। সবাই আমরা হোম কোয়ারেন্টিনে আছি।

করোনা মোকাবেলায় জনগণের জন্য বিভিন্ন ভাল পদক্ষেপ অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী কোনতে। চলাফেরা অনেক সীমিত করা হয়েছে। প্রশাসনের নজরও বাড়ছে। সরকারের পক্ষ থেকে জনগণের জীবন রক্ষা করতে একের পর এক পদক্ষেপের কমতি নেই সরকারের।

-জেডসি