ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মেলোনির শপথ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
ইতালির ৬৮ তম ও দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন জর্জিয়া মেলোনি। এর মাধ্যমে দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে ডানপন্থী সরকার ক্ষমতা গ্রহণ করলো।
ইতালির অতি-ডানপন্থী ব্রাদার্স পার্টির প্রধান মেলোনি, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বে ফোরজা ইতালিয়া এবং মাত্তেও সালভিনির লীগ অন্তর্ভুক্ত একটি জোটের অংশ হিসাবে গত মাসে একটি নির্বাচনে জয়লাভ করেছিলেন।
এরআগে শুক্রবার রাজধানী রোমের কুইরিনালে প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লা সঙ্গে সাক্ষাৎ করেন মেলোনি। এরপর প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তা উগো জাম্পেত্তি সাংবাদিকদের বলেন, জর্জিয়া মেলোনি নির্দেশ মেনে তার মন্ত্রীদের তালিকা জমা দিয়েছেন।
এদিকে ইতো মধ্যে নিজের মন্ত্রিসভার সদস্যদেরও বেছে নিয়েছেন মেলোনি। মেলোনি তার ব্রাদার্স পার্টির জিয়ানকার্লো জিওর্গেত্তিকে তার অর্থনীতি মন্ত্রী এবং ফোরজা ইতালিয়া থেকে আন্তোনিও তাজানিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
অন্যান্য শীর্ষ মন্ত্রিপরিষদের পদের মধ্যে, মাত্তেও পিয়ান্তেডোসি, যিনি একজন সরকারী কর্মচারী এবং যার কোনো দলীয় সম্পর্ক নেই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ব্রাদার্স অফ ইতালির সহ-প্রতিষ্ঠাতা গুইডো ক্রসেটোকে প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করা হয়েছিল।
সব মিলিয়ে নয়টি মন্ত্রণালয় নিজ দল ব্রাদার্সের কাছে রেখেছেন এবং লীগ ও ফোরজা ইতালিয়াকে পাঁচটি করে মন্ত্রণালয় দেয়া হয়েছে। এছাড়াও টেকনোক্র্যাটদের আরও পাঁচটি মন্ত্রিসভা পদ দেয়া হয়েছে।
উল্লেখ্য, মেলোনি নেতৃতাধীন সরকার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রশাসনের স্থলাভিষিক্ত হবে। তবে এই সরকারকে কঠিন সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে; এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্দার হুমকি, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেইন যুদ্ধকে ঘিরে একটি ঐক্যফ্রন্ট গঠন করা।
সূত্র: রয়টার্স
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











