ইতালির প্রধানমন্ত্রী হতে চলেছেন জর্জিয়া মেলোনি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
ইতালির পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে বুথফেরত জরিপে জয় পেয়েছে কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি।
বুথ ফেরত জরিপের বিষয়টি যদি নিশ্চিত হয়, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালির কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন। সেই সাথে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীও হবেন মেলোনি।
রোববার (২৫ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় ভোর পাঁচটায় (বাংলাদেশ সময় বেলা ১১টায়) ইতালিতে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। গ্রিনিচ মান সময় রাত ১১টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত ভোট চলে। নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। এখন বুথ ফেরত জরিপেও ডানপন্থীদের জেতার আভাস মিলেছে।
‘ঈশ্বর, দেশ ও পরিবার’-এ নীতিবাক্যকে সামনে রেখে ৪৫ বছর বয়সী মেলোনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ইউরোপ অঞ্চলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। করোনা মহামারি পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ালেও দেশটি মোট দেশজ উৎপাদনের ১৫০ শতাংশ সমমূল্যের ঋণে জর্জরিত।
নির্বাচনী প্রচারণায় মেলোনি নিজেকে এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত বলে দেখানোর চেষ্টা করেছেন। অবশ্য তার দল এর আগে কখনও ক্ষমতায় ছিল না।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









