ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপেও বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ছবি: বাফুফে
লাওস ও তিমুর লেস্তেকে উড়িয়ে সিনিয়রদের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা জাগিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। তবে তৃতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে মূলপর্বে খেলা শঙ্কায় পড়ে তাদের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও তৃতীয় সেরা রানার্স আপ হয়ে মূলপর্বে জায়গা করে নিল সাগরিকা-তৃষ্ণা রানী সরকাররা।
এশিয়ার ৩৩টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলেছে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব। বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে। বাছাইপর্বে বলে দেওয়া হয়, আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা তিন গ্রুপ রানার্স আপ দলের একটি হয়ে মূলপর্বে পৌঁছে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।
কিছুদিন আগেই মিয়ানমার, তুর্কেমেনিস্তান ও বাহরাইনকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাতে র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে আসে পিটার বাটলারের দল। এবার সিনিয়রদের দেখানো পথে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বেও জায়গা করে নিল বাংলাদেশ।
আজ দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলেও প্রথম গোলটি দিয়েছিল বাংলাদেশই। দলকে এগিয়ে নিয়েছিলেন তৃষ্ণা রানী সরকার। ২০ মিনিটের মাথায়ই গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। গোল দেন লি হাউন। প্রথমার্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল দেয় কোরিয়ানরা। হ্যাটট্রিক করেন লি হাউন। জোড়া গোল দেন অধিনায়ক চো হাইওং। এর আগে প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











