ইথিওপিয়ার নতুন মন্ত্রিসভায় অর্ধেকই নারী সদস্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১২ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার
আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে মন্ত্রিসভায় নারী ও পুরুষের সমতা এনেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ। মন্ত্রিসভার অর্ধেক সদস্য হিসেবে নারীদের নিয়োগ দিয়েছেন তিনি। এর আগে ইথিওপিয়ায় কিংবা আফ্রিকা মহাদেশে মন্ত্রিপরিষদে এত নারীর স্থান হয়নি।
নিজের এই সিদ্ধান্তের ব্যাখ্যায় পার্লামেন্টে আবিই আহমেদ বলেছেন, নারীরা পুরুষের তুলনায় কম দুর্নীতি পরায়ন এবং শান্তি ও স্থিতিশীলতা পুনপ্রর্বতন করতে পারে। ইথিওপিয়ার আগে আরেক আফ্রিকান দেশ রুয়ান্ডা মন্ত্রিসভায় নারী ও পুরুষের সংখ্যায় সমতা এনেছিল।
জাতিসংঘে নিযুক্ত ইথিওপিয়ার স্থায়ী উপদূত মাহলেত হাইলু নতুন মন্ত্রীদের তালিকা টুইটারে প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তের ফলে ইথিওপিয়ার প্রথম প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছেন আয়শা মোহাম্মদ। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় আফার এলাকা থেকে আসা আয়শা এর আগে অবকাঠামো নির্মাণ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পার্লামেন্টের সাবেক স্পিকার মুফেরিয়াত কামিল হয়েছেন দেশের প্রথম নারী শান্তি মন্ত্রী। ফেডারেল পুলিশসহ দেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর দেখভাল করবেন তিনি।
গত এপ্রিলে ক্ষমতায় আসেন আবিই আহমেদ। দায়িত্ব নিয়ে বেশ কিছু সংস্কার চালিয়েছেন তিনি। সর্বশেষ তিনি নারী পুরুষের সমতা আনতে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২৮ থেকে ২০তে নামিয়ে আনলেন।
দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার কারণ হিসেবে কাঠামোগত এবং কৌশলগত সমস্যাকে দায়ী করে প্রধানমন্ত্রী আবিই আহমেদ বলেছেন এসব সমস্যা সমাধানের জন্য তার সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা পুনপ্রবর্তনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা কম দুর্নীতি পরায়ণ, কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং পরিবর্তনের পক্ষে ধাবিত হতে পারে।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











