ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে শাজাহান খানের মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের পরিবার নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে শাজাহান খান নিজেই এই মামলা দায়ের করেন।
মামলার অপর আসামি হলেন-কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের।
বিচারক বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলাটি আদেশের জন্য রেখেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯/৫০১/৫০২/৩৪ ধারায় মানহানির অভিযোগ আনা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খানের করোনা সনদ নিয়ে বিদেশে যেতে গিয়ে নেগেটিভ সনদ অনলাইনে পজিটিভ দেখা যায়। এটা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট শাখার ভুল ছিল। ঐশী খানের আপত্তির পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটারি অ্যান্ড রেফারেন্স সেন্টারের পরিচালক অধ্যাপত ডা. আবুল খায়ের এর জন্য ক্ষমাও চান।
গত ২৭ জুলাই ক্ষমা চাওয়ার সংবাদ প্রকাশের পরদিন একই বিষয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। যার শিরোনাম ছিল, ‘শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি'৷ এ সংবাদকে মিথ্যা, গুজব, মানহানিকর অভিহিত করে আসামিদের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়।
গত ২৬ জুলাই সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ঐশী খান। ইমিগ্রেশনে তার সঙ্গে থাকা করোনা নেগেটিভ সার্টিফিকেট চেক করেন ইমিগ্রেশন কর্মকর্তা। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে করোনা সার্টিফিকেট চেক করলে সেটি পজিটিভ দেখায়। সঙ্গে সঙ্গেই তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তবে পরে জানা যায়, কর্তৃপক্ষের ভুলের কারণেই এমনটা হয়েছে।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



