ইনজুরিতে মারুফা, খেলবেন পরের ম্যাচ?
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে দারুণ দুই ইনস্যুইংয়ে নজর কেড়েছিলেন মারুফা আক্তার। ইংল্যান্ডের সঙ্গেও দেখিয়েছেন দাপট। তবে নারী ওয়ানডে বিশ্বকাপের ওই ম্যাচে চোটে পড়েন টাইগ্রেস বোলার। বোলিং কোটা পূর্ণও করতে পারেননি। তাতেই শঙ্কা জাগে তার খেলা নিয়ে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচে আশা জাগিয়েছিলেন মারুফা। শুরুর স্পেলে ফিরিয়ে দিয়েছিলেন ইংলিশদের দুই টপ অর্ডারকে। নিজের পঞ্চম ওভারে বল করতে এসে পেশিতে টান অনুভব করেন। পরে আর বোলিংই করতে পারেননি।
নারী দলের চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী ম্যাচে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফিটনেস রিপোর্টের ভিত্তিতে। নারী দলের ম্যানেজার ফাইয়াজ অবশ্য আশাবাদী পরের ম্যাচে তরুণ বোলারকে পাবে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে ২টি উইকেট নিয়েছিলেন মারুফা। ইংলিশদের বিপক্ষে ছিলেন আরও ধাঁরালো। ২৮ রান খরচায় দুটি উইকেটও তুলে নিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত পূর্ণ করতে পারেননি বোলিং কোটা। বাংলাদেশেও ম্যাচটি জিততে পারেনি। পাকিস্তানকে হারিয়ে শুরু করা বাংলাদেশ মঙ্গলবার লড়াই করে হেরেছে ৪ উইকেটে।
আগামী শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে, মারুফা সুস্থ হলেই স্বস্তি!
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






