ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা, ‘ইমার্জেন্সি’র টিজার প্রকাশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
ভারতের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। এটা বেশ পুরোনো খবর। নতুন চমক হলো, মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা জানান দিলেন পর্দায় ইন্দিরা চরিত্র তার জন্যই যেন তৈরি। শুধু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নয়, আপকামিং সিনেমা ‘ইমার্জেন্সি’র পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন কঙ্গনা নিজেই।
বৃহস্পতিবার (১৪ জুলাই) মুক্তি পেলো ছবিটির ফার্স্ট লুক টিজার। ‘মনিকর্ণিকা’র পর এটি কঙ্গনার দ্বিতীয় পরিচালনা। ইন্দিরা গান্ধীর যথাযথ লুক পেতে হলিউড থেকে মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছেন অভিনেত্রী। অস্কার জয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কি কাজ করছেন ছবিতে।
কঙ্গনার ভাষ্য, ‘ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এই ছবি। বরং একটি বড় প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটি রাজনৈতিক ছবি, যা বর্তমান প্রজন্মকে সাহায্য করবে ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে।’
ছবিতে ১৯৭৫ সালে ভারতের জরুরি অবস্থার ২১ মাসের সময়কে বড় পর্দায় তুলে ধরছেন কঙ্গনা। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার এই ছবিতে সেই সময়টাই তুলে ধরা হয়েছে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজার শেয়ার করে কঙ্গনা লিখেছেন, সেই নারীকে নিয়ে এলাম, যাকে ‘স্যার’ বলা হতো। এছাড়া ফার্স্ট লুক আপলোড করে কঙ্গনা লিখেছেন, ‘ইমার্জেন্সি সিনেমার ফার্স্ট লুক। বিশ্বের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত নারীর চরিত্রে অভিনয় করছি।’
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











