ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:৫৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ৪ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাতে দেশটির জাকার্তা শহরে এ ঘটনা ঘটে।

আলজাজিরার তথ্যমতে, বজ্রপাতের কারণে একটি পাইপলাইন ফেটে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইন্দোনেশিয়ার জ্বালানি চাহিদার প্রায় ২৫ শতাংশ এই ডিপো থেকে আসত। যদিও কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না।

দেশটির সরকার অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছে।