ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৯:০৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার

ইফতারে বেলের শরবত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:১৬ এএম, ২ জুন ২০১৮ শনিবার

সারাদিন রোজা রেখে ইফতারের আয়োজনে শরবত ও ফলজাতীয় খাবার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ ভাজাপোড়া খাবার শরীরের উপকারের চেয়ে অপকারই বেশি করে। তবে তাজা ফল ও ফলের শরবত বেশ উপকারী। ইফতারে ঠান্ডা একগ্লাস বেলের শরবত হলে নিমিষেই যেন প্রাণ জুড়িয়ে যায়। বেলের নানান গুণাগুণের জন্য আমরা বেল খেয়ে থাকি। কারণ বেলে আছে নানান ঔষুধী গুণাবলী যা আমাদের দেহের অনেক উপকার করে।


আসুন জেনে নেই বেলের গুণাগুণ ও উপকারিতা :

.. যাদের হজমে সমস্যা আছে, বেল তাদের জন্য বেশ উপকারী।
.. ডায়রিয়ার রোগীদের জন্য কাঁচা বেল উপকারী।
.. যক্ষা, জন্ডিস, উচ্চ রক্তচাপের জন্যও বেল খুব উপকারী।
.. শরীরের পানিস্বল্পতা দূর করতে বেলের শরবতের তুলনা হয় না।
.. বেলে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম যা শরীরের জন্য উপকারী।
..বেলের শরবত ত্বক ভালো রাখে এবং চুল পড়া ঠেকায়।
.. বেলের শরবত খেলে ক্লান্তিভাব দূর হয়।
.. বেলের ভিটামিন ‘এ’ চোখের বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গগুলোর পুষ্টি জোগায়। ফলে চোখের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
.. বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, যা মুখের ব্রণ সারাতে সাহায্য করে।
.. যাদের পাইলসের সমস্যা আছে, তাদের জন্য নিয়মিত বেল খাওয়া উপকারী।
.. বেলে আছে ভিটামিন সি। ভিটামিন সি গ্রীষ্মকালীন বহু রোগবালাই দূরে রাখে।
.. বেল খেলে কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে।
.. রোজা রাখার সময় অযাচিত ঠান্ডা লাগলে বেলপাতার রস এক চামচ খেলে সর্দি ও জ্বরভাব কেটে যায়।