ইফতারে রাখুন প্রাণ জুড়ানো তেঁতুলের শরবত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রোজদাররা ইফতারে নানা রকম শরবত খেয়ে থাকেন। এতে সহজেই শরীরে প্রশান্তি চলে আসে। সেই সঙ্গে বাড়ে কর্মশক্তিও। আজ স্বাস্থ্যকর শরবতের তালিকায় রাখতে পারেন এক গ্লাস শীতল তেঁতুলের শরবত।
এই শরবত ইফতারে আপনার জন্য হবে প্রশান্তির অপর নাম। তেঁতুলের শরবত তৈরি করাও বেশ সহজ। খেতেও সুস্বাদু। চলুন তবে জেনে নেয়া যাক তেঁতুলের শরবত তৈরির রেসিপিটি-
উপকরণ: হাতের মুঠোয় রাখা যাবে এমন ছোট বলের আকৃতির পরিমাণ তেঁতুল, ৩-৪ চা চামচ লবণ, পাঁচ কাপ পানি, সিকি চা চামচ বিট লবণ, সিকি চা চামচ ভাজা জিরা গুঁড়া, সিকি চা চামচ তেল, সিকি চা চামচ সরিষা দানা, একটি বড় শুকনা মরিচ।
প্রণালী: একটি পাত্রে পানি, তেঁতুল এবং লবণ একসঙ্গে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর হাতের সাহায্যে তেঁতুল চটকে নিতে হবে। পানিতে তেঁতুল আরো ১৫ মিনিট রেখে দেওয়ার পর ছেঁকে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে সরিষা দানা ও শুকনা মরিচ ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এতে তেঁতুল পানি ঢেলে দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে বিট লবণ ও জিরা গুঁড়া দিয়ে হালকা জ্বাল দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ বা চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। নামানোর পর ঘরোয়া তাপমাত্রায় আসলে ফ্রিজে রাখতে হবে। ইফতারের সময়ে বরফের টুকরা সহকারে পরিবেশন করতে হবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

