ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৭:৫৪:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

ইফতারে রাখুন মচমচে পাউরুটির পাকোড়া

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইফতারে অনেকেই বাহারি পাকোড়া খেয়ে থাকেন! এবার না হয় স্বাদ পাল্টাতে তৈরি করুন পাউরুটির পাকোড়া। পাউরুটি, ডিম, দুধ ও বিভিন্ন মসলা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন বিশেষ এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ


১. পাউরুটি ৮ টুকরো
২. তরল দুধ এক কাপ
৩. ডিম একটি
৪. পেঁয়াজ কুচি এক কাপ
৫. কাঁচা মরিচ কুচি পরিমাণমতো
৬. চিনি আধা চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. মরিচের গুঁড়া এক চা চামচ
৯. বেকিং পাউডার আধা চা চামচ
১০. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে পাউরুটি নিন। এর সঙ্গে তরল দুধ, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, চিনি, লবণ, মরিচের গুঁড়া ও বেকিং পাউডার ভালোভাবে মাখিয়ে নিন।

মাখানো হয়ে গেলে বড়া আকারে গরম তেলে ছেড়ে ভাজুন। দুপাশ উল্টে এপিঠ-ওপিঠ ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাউরুটির বড়া।