ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৩৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

ইবিতে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমগাছগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। বসন্তের হিমেল হাওয়ায় দুলছে মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা পুরো ক্যাম্পাস। মৌমাছির গুঞ্জন আর মুকুলের ঘ্রাণ মুগ্ধ করছে শিক্ষার্থী ও দর্শনার্থীদের।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, আমবাগান, অনুষদ ভবন এবং লাইব্রেরির পাশের এলাকাসহ ক্যাম্পাসের সব আমগাছে ফুটছে মুকুল। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে সুগন্ধ। মুকুলে ভিড় করছে প্রজাপতি- মৌমাছি। 

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আলিম বলেন, আমগাছে এবার আগে-ভাগে মুকুল এসেছে। মুকুলের সুবাস মুগ্ধ করছে আমাদের। এখন মধুমাসের অপেক্ষায় আছি।