ইভাঙ্কা ট্রাম্পের মত সুন্দরী হতে প্লাস্টিক সার্জারি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার
রীতিমত সুন্দরী সারা স্মিডট। তবে আরও জেল্লা চেয়েছিলেন চেহারায়। ঠিক যেমনটি রয়েছে ইভাঙ্কা ট্রাম্পের চেহারায়। সে জন্য ৯টি প্লাস্টিক সার্জারি করিয়েছেন সারা। তারপর গত সপ্তাহে সর্বসমক্ষে এসেছেন।
৩৪ বছর বয়সী সারা টেক্সাসের বাসিন্দা। ভাল চাকরিও করেন। তবে নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। হতে চেয়েছিলেন সেরা সুন্দরী।
সেই সুযোগও পেয়ে যান তিনি। প্লাস্টিক সার্জারি করে তাকে ইভাঙ্কার মতো বানিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেনফ্র্যাঙ্কলিন রোজ নামে এক চিকিৎসক। প্লাস্টিক সার্জন হিসাবে বেশ জনপ্রিয় তিনি।
প্রায় ২০ লাখ টাকার বিনিময়ে সারার গাল, ঠোঁট, নাক, চিবুক, হাতের উপরের অংশ, কোমর, তলপেট, উরু এবং নিতম্বে মোট ৯টি সার্জারি করেন তিনি। তারপর চলতি সপ্তাহে নিজের সৃষ্টিকর্ম তুলে ধরেন দুনিয়ার সামনে।
সে জন্য আয়োজনও ছিল বিশাল। শতাধিক অতিথিদের জন্য ছিল লোভনীয় সব খাবারদাবার। শ্যাম্পেন, ওয়াইন-বাদ ছিল না কিছুই। সার্জারি শুরুর দিন থেকে রেকর্ড করা ভিডিও দেখানো হয় সকলকে।
তারপর সামনে আনা হয় সারা স্মিডটকে। কালো রঙের ঝলমলে গাউন পরে অতিথিদের সামনে হাজির হন সারা। তার পর আনা হয় ইভাঙ্কার একটি ছবি। যাতে ছবির সঙ্গে সারাকে মিলিয়ে দেখে নিতে পারেন সকলে।
মোহময়ী রূপে সারাকে দেখে সকলেই অবাক হন বটে। তবে ইভাঙ্কার সঙ্গে তার মিল খুঁজতে গিয়ে নাজেহাল অবস্থা হয় তাদের। শরীরের নানা জায়গায় ছুরি-কাঁচি চালিয়ে সারা আরও আবেদনময়ী হয়ে উঠেছেন বটে। কিন্তু ইভাঙ্কার সঙ্গে তার মিল খুঁজে পাননি কেউই।
মুখের উপর সত্যিটা বলার সাহস পাননি কেউ। পাছে উত্তর দিতে হয়, সেই ভয়ে আবার তাড়াতাড়ি সেখান থেকে সরেও পড়েন অনেকে। বিভিন্ন মার্কিন সংবাদপত্রে বিষয়টি ফলাও করে ছাপা হয়েছে। তবে তাতে নাকি বিশেষ চিন্তিত নন সারা। বরং নিজেকে ইভাঙ্কার চেয়ে কম মনে করছেন না তিনি।
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ











