ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ০:৩৬:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ইমরান খানকে গ্রেপ্তারের পর যা বললেন সাবেক স্ত্রী রেহাম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই তার সাবেক স্ত্রী রেহাম খান একটি টুইট করেছেন।

টুইটে ইমরান খানের গ্রেপ্তার নিয়ে কোনোকিছু না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রেহাম খান বলেন, আমি একটি পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত আছি, মন্তব্য করার মতো সময় এখন নেই।

এর আগেও ইমরান খানের বিভিন্ন বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন তিনি।

উল্লেখ্য, ইমরান খানের সঙ্গে রেহামের বিয়ে হয়েছিল ২০১৪ সালে। কিন্তু বছর যেতে না যেতেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। ব্রিটিশ-পাকিস্তান বংশোদ্ভূত এ সাংবাদিক পাকিস্তানের ইমরান খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খানকে গ্রেপ্তার করেছে পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যরা। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর সাবেক প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে।