ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন।
আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত গত শুক্রবার লংমার্চ শুরু করে ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। ওই লংমার্চেই রোববার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লংমার্চ স্থগিত করা হয়।
নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম। চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন তিনি।
নাইমার মৃত্যুর পর টুইটারে ইমরান খান লিখেছেন- আমাদের লংমার্চ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় চ্যানেল ফাইভের রিপোর্টার সাদাফ নাইমের মৃত্যুতে আমি মর্মাহত ও গভীরভাবে শোকাহত।
দলীয় কর্মসূচি স্থগিতের কথাও লেখেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী কাজ্জাফি বাট নামে একজন সাংবাদিক বলেন, ইমরান খানের সাক্ষাৎকার নিতে তার ট্রাকে ওঠার চেষ্টা করছিলেন নাইম। ভারসাম্য হারিয়ে ট্রাক থেকে পড়ে গেলে তার মাথার ওপর দিকে ট্রাকের চাকা চলে যায়।
পিটিআই নেতা মুসারাত জামশেদ স্বীকার করেছেন যে, ইমরান খানের ট্রাকের চাপাতেই সাংবাদিক সাদাফ নাইমের মৃত্যু হয়েছে।
পিটিআই এই লংমার্চের নাম দিয়েছে ‘হকিকি আজাদি মার্চ’ (স্বাধীনতার দাবিতে পদযাত্রা)। গত ২৫ অক্টোবর ৭ দিনের এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন পিটিআইয়ের চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার দুপুরের পর লাহোরের লিবার্টি চক থেকে পদযাত্রা শুরু করেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা। তারপর যাত্রাপথের বিভিন্ন এলাকায় সমাবেশ ও মিছিল করতে করতে ৪ নভেম্বর ইসলামাবাদের রাওয়াত পৌঁছানোর কথা ছিল তাদের। সেখানে এক বড় সমাবেশের পর শেষ হবে এই লংমার্চ।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








