ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৪:২৬:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ইমরান খান‌কে আম পাঠা‌লেন শেখ হা‌সিনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন।

শুক্রবার ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে প্রদত্ত এক হাজার কিলোগ্রাম আম কোরবানির ঈদের দিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে এ শুভেচ্ছা উপহার ধন্যবাদের সাথে গৃহীত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে। সূত্র : বাসস


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়