ইমরানের গোপন মেসেজ প্রকাশ করবেন রেহাম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১০ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
আবারো বোমা ফাটালেন ইমরানের সাবেক স্ত্রী রেহাম খান। দিন কয়েক পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। তার আগেই সাবেক এই খেলোয়াড়ের কিছু গোপন মেসেজ প্রকাশ করার কথা জানালেন রেহাম। তিনি জানিয়েছেন, শীঘ্রই তিনি ইমরানের মোবাইলের কিছু মেসেজ প্রকাশ করবেন।
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইমরান ও তার দল তেহরিক-ই-ইনসাফের সমালোচনায় মুখর রেহাম খান। গত বুধবারের নির্বাচনের আগে থেকেই ইমরান এবং পিটিআইয়ের নানা ত্রুটি-বিচ্যুতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের আগেই রেহাম নিজের লেখা বই প্রকাশ করেন। তাতেও ইমরানের বিরুদ্ধে নানা নেতিবাচক মন্তব্য রয়েছে।
পরপর সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রেহাম বলেন, এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে। তার মতে, ইমরানের এই জয় আসলে ‘পাপেট শো’। ইমরান সেনাবাহিনীর হাতের পুতুল ছাড়া আর কিছু নয়।
ট্যুইটারে রেহাম খানের প্রায় ২০ লক্ষ ফলোয়ার রয়েছে। এসব মানুষ তাকে অনুসরণ করেন। সেখানেই অনেকে অভিযোগ তুলেছেন, রেহাম নাকি ইমরানের ফোন চুরি করেছেন। সেখান থেকেই মেসেজ প্রকাশ করবেন বলে মনে করা হচ্ছে।
‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে রেহাম বলেন, ফল কী হবে তা আমি আগেই জানতাম। তার মতে, নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হত, তাহলে ইমরানের জেতার কোনও প্রশ্নই উঠত না। খাইবার পাখতুনখাওয়া প্রদেশসহ কয়েকটি স্থানে পিটিআই এত ভালো করা অসম্ভব। কারণ, ওই সব স্থানে পিটিআইয়ের প্রাদেশিক সরকারের কোনো জনপ্রিয়তাই নেই।
ইমরান খানকে সেনাবাহিনীর প্রার্থী বলেও উল্লেখ করেন রেহাম খান। রেহাম ব্যাখ্যা দিয়ে বলেন, ‘নওয়াজ শরিফ যখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চেষ্টা করে যাচ্ছেন এবং চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর চালুর দিকে যাচ্ছিলেন, তখন সেনাবাহিনী হতাশ হয়েছে। তখনই নওয়াজ শরিফের বিদায়ের পথ তৈরি করতে থাকে সেনারা। আর এই সময়ে ইমরান হয়ে ওঠেন তাদের হাতের পুতুল।’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











