ইরানী মেয়েদের পাশে গোটা বিশ্ব, তুর্কি গায়িকার প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে চুল কাটলেন তুর্কি গায়িকা।
ইরানের হিজাব-বিরোধী আন্দোলনে এবার বিদেশ থেকেও সমর্থনের ঢল। ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, সিরিয়ার পর এবার তুর্কি গায়িকা মঞ্চে গান পরিবেশনের মাঝে নিজের চুল কেটে প্রতীকী প্রতিবাদে অংশ নিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জনপ্রিয় তুর্কি গায়িকা মেলেক মোসো ইরানের আন্দোলনকারী নারীদের প্রতি সমর্থনে চুল কেটে ফেলছেন।
গত ১৭ সেপ্টেম্বর, নীতি পুলিশদের হেফাজতে ২২ বছরের মাহশা আমিনির মৃত্যুর পর কঠোর ধর্মীয় নিষেধাজ্ঞায় মোড়া ইরানে ঘর ছেড়ে পথে বেরিয়ে আসেন বহু নারী। তারা নীতিপুলিশদের কঠোর হিজাব-বিধি জারির প্রতিবাদ করছেন হিজাব ছুড়ে ফেলে, নিজেদের চুল কেটে।
মাহশার মৃত্যুর ১০ দিনের মধ্যে সেই হিজাব-বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে ইরানের ৪৬টি শহরে। এবার তাতে নিজের চুল কেটে সরাসরি সমর্থন দিলেন তুর্কি গায়িকা মেলেক মোসো। যদিও তাতে দমন-পীড়ন বন্ধ হওয়ার কোনও লক্ষণ ইরানের ক্ষমতাসীনেরা দেখাচ্ছেন না।
ইরান হিউম্যান রাইটসের মতে, পুলিশ ও সরকারি বাহিনীর হাতে এখনও পর্যন্ত ৭৬ জন প্রাণ হারিয়েছেন। ইরানের ক্ষমতাসীনদের দাবি, আন্দোলন পাকানোর মূলে রয়েছেন বামপন্থীরা। তাদের মদত যোগাচ্ছে বেশ কিছু জঙ্গি সংগঠন। এই প্রেক্ষিতে শুধুমাত্র নিরাপত্তা বাহিনী অথবা পুলিশের উপর ভরসা না রেখে সরকারের তরফ থেকে এগিয়ে দেওয়া হচ্ছে হিজাবপন্থীদের। ফলে, ইরানের হিজাব-বিরোধী আন্দোলন নিয়ে দুনিয়া জুড়ে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









