ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:২৮:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

ইরানে তিন নারী সাংবাদিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সোমবার ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ গত দুই দিনে তিনজন নারী সাংবাদিককে গ্রেফতার করেছে। মিডিয়া বলেছে, পুলিশ হেফাজতে থাকাকালীন ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর থেকে চলমান বিক্ষোভের মধ্যে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে।

১৬ সেপ্টেম্বর ইরানের কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে দেশটির নৈতিকতা পুলিশ কুর্দি নারী মাহসা আমিনিকে গ্রেফতার করে। আমিনির মৃত্যুর পর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়।

কর্তৃপক্ষ বলছে, ইসলামী প্রজাতন্ত্রের "শত্রুদের" উস্কানির কারণে শুরু হওয়া এই "দাঙ্গায়" নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ লোক নিহত হয়েছে এবং কয়েক হাজার লোককে গ্রেফতার করা হয়েছে।

তেহরানের সাংবাদিক ইউনিয়নের উদ্ধৃতি দিয়ে সংস্কারপন্থী পত্রিকা ইতেমাদ জানিয়েছে, "তেহরানে গত ৪৮ ঘণ্টায় মেলিকা হাশেমি, সাইদেহ শাফিই এবং মেহরনৌশ জারেই নামে অন্তত তিনজন নারী সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।"

পত্রিকাটি আরও জানিয়েছে যে তিন নারীকে এভিন কারাগারে পাঠানো হয়েছে। সেখানে বিক্ষোভের সঙ্গে জড়িত অন্যান্য গ্রেফতারকৃতরাও রয়েছেন।

পত্রিকাটির অনুমান,গত চার মাসে দেশে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রায় ৮০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ গ্রেফতার সম্পর্কে কোন কারণ জানানো হয়নি।

সূত্র: ভয়েস অব আমেরিকা