ইরানে নারীদের চুল কেটে-হিজাব পুড়িয়ে প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
ঠিকমতো হিজাব না পরার অভিযোগে ইরানে ২২ বছর বয়সী মাহসা আমিনি নামে এক তরুণীকে বেশ কয়েকদিন আগে গ্রেপ্তার করে দেশটির নীতি পুলিশ। এরপর গত শুক্রবার পুলিশি হেফাজতে আমিনির মৃত্যু হয়। অভিযোগ, পুলিশের নির্যাতনে আমিনির মৃত্যু হয়েছে। যদি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির পুলিশ।
মাহসা আমিনির রহস্যজনক মৃত্যু ঘিরে ইরানজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার প্রতিবাদকারী সামাজিক যোগাযোগমাধ্যম ফার্সি ভাষার টুইটারে হ্যাশট্যাগ মাহসাআমিনি দিয়ে প্রতিবাদের ঝড় তোলে। যা দেশটিরে টুইটার ট্রেন্ডিংয়ের শীর্ষে ওঠে।
এছাড়া দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে সরকারবিরোধী স্লোগান দিতে গেছে, যা ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে,কিছু নারী বিক্ষোভকারীকে প্রতিবাদ হিসেবে নিজেদের চুল কেটে দিতে দেখা গেছে। অনেকে আবার তাদের হিজাব পুড়িয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আবার কিছু ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের হটাতে ইরানের নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
ইরানের এক সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট মাসিহ আলিনজাদ টুইটারে এক ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, হিজাব পুলিশের হাতে মাহসা আমিনিকে হত্যার প্রতিবাদে ইরানের নারীরা তাদের চুল কেটে ও হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
তিনি আরও বলেছেন, ৭ বছর থেকে আমরা যদি আমাদের চুল না ঢাকি তাহলে আমরা স্কুলে যেতে পারিনা, চাকরিও পাইনা। আমরা এই লিঙ্গ বর্ণবৈষম্যের শাসনে বিরক্ত।
এছাড়া দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নারীদের হিজাব খুলে ফেলার ভিডিও শেয়ার করছেন।
অন্যদিকে অনলাইন এক ভিডিওতে দেখা গেছে, রোববার ইউনিভার্সিটি অব তেহরানের আশেপাশে শতশত বিক্ষোভকারী জড়ো হয়। তারা নারী, জীবন, স্বাধীন বলে স্লোগান দিতে থাকে। তবে রয়টার্সের পক্ষ থেকে এই ভিডিও'র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









