ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে নিহত ৯২: আইএইচআর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
কুর্দি তরুণী মার্শা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে চলা বিক্ষোভকালে অন্তত ৯২ জন নিহত হয়েছে। ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) রোববার এ তথ্য জানিয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক আমিনীর (২২) মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারীদের এ বিক্ষোভে পুরুষেরাও অংশ নিচ্ছে। এছাড়া, শনিবার পর্যন্ত বিশ্বের প্রায় দেড়শো শহরে ইরানী নারীদের আন্দোলনের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অসলো ভিত্তিক আইএইচআর বলেছে, বিক্ষোভে অংশ নেয়া অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছে। সংস্থাটি ইন্টারনেট ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভে মৃতের সংখ্যা নির্ণয়ে কাজ করছে। তবে, এর আগে লন্ডন ভিত্তিক অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ৫৩ জনের প্রাণহানির খবর জানিয়েছিল। গত সপ্তাহে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছিল, বিক্ষোভে প্রায় ৬০ জন নিহত হয়েছে।
ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। মার্শা আমিনীর হিজাব ঠিকমতো পরা হয়নি এ কারণ দেখিয়ে নৈতিকতা পুলিশ তাকে আটক করে। পুলিশী হেফাজতেই সে মারা যায়। এরপর থেকে দুসপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকালে ইরানী নারীরা হিজাব পুড়িয়ে, নিজেদের চুল কেটে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষও অব্যাহত রয়েছে।
এদিকে, দরিদ্র অঞ্চল সিস্তান-বেলুচিস্তানের পুলিশ প্রধানের বিরুদ্ধে একজন বেলুচ কিশোরীকে ধর্ষণের অভিযোগের কারনে ওই এলাকায় বিক্ষোভ তীব্র রূপ নেয়। শুক্রবার ওই এলাকায় রিভ্যুলিশনারি গার্ডের পাঁচ সদস্য নিহত হয়।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোঘাদ্দাম ইরানী বিক্ষোভকারীদের হত্যা বন্ধে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাদের আচরণ মানবতা বিরোধী অপরাধ।
সূত্র: বাসস
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








