ইরানের নৈতিকতা পুলিশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
পুলিশ হেফাজতে তরুণীর মৃত্যু ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সহিংসতার অভিযোগে ইরানের তথাকথিত ‘নৈতিকতা পুলিশ’-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন।
গত সপ্তাহে তেহরানে অনুপযুক্ত পোশাক পরার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু পর, ইরান জুড়ে ক্ষোভের ঢেউ তুলেছে যার প্রতিবাদে হাজারো ইরানীরা রাস্তায় নেমেছে, সেইসাথে বিশ্বব্যাপী নিন্দাও করেছে৷
বৃহস্পতিবার ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি ইরানের ‘নৈতিকতা পুলিশ’এবং সেইসাথে ইরানী নিরাপত্তা সংস্থার সাত নেতার ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে।
ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেছেন, মাহসা আমিনি একজন সাহসী নারী ছিলেন যার নৈতিকতা পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন করার জন্য সহিংসতা ব্যবহার করে ইরানি নিরাপত্তা বাহিনী। যা দেশটির জনগণের বিরুদ্ধে বর্বরতার আরেকটি কাজ ছিল।
ইয়েলেন আরও বলেন, আমরা এই অসংবেদনশীল কাজের কঠোর ভাষায় নিন্দা জানাই এবং ইরানের সরকারকে নারীর প্রতি সহিংসতা এবং স্বাধীন মতপ্রকাশ ও সমাবেশের উপর চলমান সহিংস দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানাই।
এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যারা দাঙ্গা সৃষ্টি করছে তারা মূলত বিপ্লব বিরোধীদের ষড়যন্ত্র বাস্তবায়ন করছে, তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি চলমান সংঘর্ষের নিন্দা জানিয়ে বলেছে, হাসপাতালে ইনটেনসিভ মেডিকেল কেয়ার এবং বিশেষ সতর্কতার সঙ্গে চিকিৎসা দেয়া সত্ত্বেও মাহসা আমিনির মৃত্যু হয়েছে। ভিডিও ফুটেজেও আমিনির মৃত্যুর বিষয়টি দেখা গেছে কিন্তু তাকে কোথাও নির্যাতন করার ঘটনা পাওয়া যায়নি।
এছাড়া তেহরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন রাহিমিও নির্যাতনের মাধ্যমে মাহসা আমিনিকে হত্যার অভিযোগ নাকচ করেছেন।
রাহিমি বলেন, মাহসা আমিনিকে টাইট ট্রাউজার পরা এবং তার হিজাব অনুপযুক্তভাবে পরার জন্য আটক করা হয়েছিল, তবে তার সাথে দুর্ব্যবহার করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা। পুলিশের বিরুদ্ধে কাপুরুষোচিত অভিযোগ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









