ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৩:৩৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ইলন মাস্ক সম্পর্কে যা বললেন তার মা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি টুইটার অধিগ্রহণ করে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্ক। এমন অবস্থায় ছেলের প্রশংসা করে তার মা ‘মায়ে মাস্ক’ বলেছেন যে, তার ছেলে জিনিয়াস। মায়ে মাস্কের দাবি, বিপুল সাফল্যের কারণে এত মানুষ তার ছেলেকে ঘৃণা করেন।

সম্প্রতি একটি তথ্যচিত্রের জন্য ইলন মাস্কে মায়ের সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। সেখানে ইলন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, টেসলা এবং স্পেসএক্স এই দু’টি সংস্থার বিপুল সাফল্যের কারণে বহু মানুষ তার ছেলেকে পছন্দ করেন না। সকলের কাছে মায়ের আর্জি, ‘আমার ছেলে সত্যিই গুণী (জিনিয়াস)। আপনারা দয়া করে ওর প্রতি এতো কঠোর হবেন না।’

সম্প্রতি টুইটারের দায়িত্ব হাতে নেওয়ার পরেই সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে দেন ইলন। এরপরই সংস্থার ৭ হাজার ৫০০ কর্মীর মধ্যে প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেন তিনি। ছাঁটাইয়ের কারণ জানিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জানিয়েছেন, সংস্থা লোকসানের মুখে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া টুইটারে ব্লু টিক (নীল চিহ্ন) নিয়ে জটিলতাও তৈরি হয়েছে। গত বুধবারই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংস্থার অ্যাকাউন্টে নামের নিচে ‘অফিশিয়াল’ তকমা যোগ করেছিল টুইটার। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তা তুলে নেওয়া হয়।

ইলন মাস্ক জানিয়েছেন, পরীক্ষাটি ফলপ্রসূ হয়নি। সে কারণে তিনি নিজেই তা প্রত্যাহার করে নিয়েছেন।

সূত্র: ইউএস টুডে