ইলিশের বাজার চড়া, শীতের সবজিতে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১০ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার
ইলিশের বাজার চড়া। ইলিশ উৎপাদনের লক্ষ্য পূরণে প্রজননকালে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করায় বেড়েছে মাছের দামও। তাছাড়া শীত না আসতেই বেড়েছে সব ধরনের শীতের সবজির দাম। তবে মসলা এবং চাল-ডালের বাজার স্থিতিশীল রয়েছে।
আজ শুক্রবার মালিবাগ, গুলবাগ, শান্তিনগন, পরীবাগ, নিউমার্কেটসহ রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। এদিকে সকাল থেকেই মেঘলা আকাশে বৃষ্টির আনাগোনা। রাজধানীর বিভিন্ন বাজারে সকাল থেকে ক্রেতার সমাগম তেমন একটা চোখে না পড়লেও বেলা বাড়ার সাথে সাথে বাজারে ক্রেতার উপস্থিতি বাড়ছে।
বিক্রেতারা বসেছেন হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে। তবে দাম কমার কোন লক্ষণ নেই। বাজারে সব পণ্যের দাম বাড়তি। হতাশ হচ্ছেন ক্রেতারা।
বাজারে বিভিন্ন সবজির মধ্যে বরবটি ৫০-৬০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা, শিম ৯০-১০০ টাকা, পাকা টমেটো ৯০-১০০ টাকা, গাজর ৯০-১০০ টাকা কেজি, মুলা ৪০-৫০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, উস্তা ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁকরোল, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, ধুনদল ও ঝিঙা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৪০-৫০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খামারের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকা। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়। বাজারভেদে ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক ২২০ থেকে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
বাজারে মাছের মধ্যে রুই ও কাতলা ২৩০-৩০০ টাকা, বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০, পাঙ্গাশ ১০০-১৩০, নলা ১২০-১৩০ টাকা, সরপুঁটি ১৩০ টাকা, পাচমিশালী মাছ ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






