ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ইসরায়েলে গোপন বৈঠক : ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪১ পিএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার

ব্যক্তিগত ছুটিতে ইসরায়েলে গিয়ে গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল (৪৫)।

সম্প্রতি প্রীতি সে দেশের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করলে সমালোচনার ঝড় ওঠে যুক্তরাষ্ট্রে। বুধবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছে পদত্যাগপত্র জমা দেন।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত আগস্টে ছুটি কাটাতে পরিবার নিয়ে ইসরায়েল যান প্রীতি প্যাটেল। ওই সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে মোট ১২টি বৈঠক করেন। ইসরায়েলের একটি প্রধান রাজনৈতিক দলের প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রীতি। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভিজিট করেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো লিখেছে, সরকারি সফরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন প্রীতি প্যাটেল। প্রধানমন্ত্রী মে’র নির্দেশে সফর সংক্ষিপ্ত করে বুধবার সন্ধ্যায় তিনি লন্ডনে ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি ডাউনিং স্ট্রিটে যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। থেরেসা মের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকের পর পদত্যাগপত্র জমা দেন এ মন্ত্রী। এর আগে সোমবার (০৬ নভেম্বর) ক্ষমা প্রার্থনা করেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এ নেতা।

২০১৬ সালে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের দায়িত্ব নেন প্রীতি। সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন তিনি। প্রীতি প্যাটেলকে কনজারভেটিভ পার্টির একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে মনে করা হতো।