ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের পরিস্থিতির মধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই জরুরি ঘোষণা দেন। খবর বিবিসির।
মেলোনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা নিরসনে ও জলপথটি পুনরায় চালু করতে ‘সব ধরনের সম্ভাব্য প্রচেষ্টা’ চালানো জরুরি। এই লক্ষ্যপূরণ ও বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতালি সরকার ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা চুক্তির ‘স্বয়ংক্রিয় নবায়ন’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
ইতালি ও ইসরায়েলের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিটি ২০০৩ সালে স্বাক্ষরিত হয়েছিল। গত কয়েক দশক ধরে ইতালির সব রাজনৈতিক দলের সরকারই প্রতি পাঁচ বছর অন্তর এটি নবায়ন করে আসছিল। এই চুক্তির মূল ভিত্তি ছিল-
সামরিক সরঞ্জাম বিনিময়।
প্রতিরক্ষা সংক্রান্ত যৌথ গবেষণা ও উন্নয়ন।
ইতালীয় সংবাদ সংস্থা আনসার তথ্যমতে, প্রধানমন্ত্রী মেলোনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এই সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয়।
বিশ্লেষকরা মনে করছেন, ইতালির মতো একটি গুরুত্বপূর্ণ ন্যাটো সদস্য দেশের এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালির নৌ-অবরোধ নিয়ে যখন বিশ্বশক্তিগুলো বিভক্ত, তখন ইতালির এই কঠোর অবস্থান ইউরোপীয় দেশগুলোর নীতি পরিবর্তনের একটি বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











