ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৫:২৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হলিউড তারকা লিন্ডসে লোহান!

ফিচার ডেস্ক

প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান ইসলাম ধর্মগ্রহণ করেছেন। এমনই খবর জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্যক্তিগত টুইটার এবং ইন্সটাগ্রাম একাউন্ট থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন লোহান। একই সাথে ইন্সটাগ্রামের বায়োগ্রাফিতে ইংরেজিতে লিখেছেন ‘আলাইকুম সালাম’।

গত বছর কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেসময় লোহান ডেইলিমেলকে বলেছেন, `আমার লন্ডনস্থ সৌদি আরবের খুব ঘনিষ্ঠবন্ধু আমাকে এই কোরআন শরীফ উপহার দিয়েছে। আমি এটা পড়ার জন্য, শেখার জন্য নিয়েছি। এটা আমাকে স্বর্গীয় অভিজ্ঞতার দরজা খুলে দিয়েছে। আমি কে, এর সত্যিকার অর্থ এই গ্রন্থে খুঁজে পেয়েছি। `