ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মারজিয়ার তিন পদক
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৮ এএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
শুটিং-আর্চারি না থাকায় ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদকের খুব একটা আশা ছিল না বাংলাদেশের। কিন্তু গতকাল মধ্যরাতেই তিন পদক এনে দিয়েছেন ভারোত্তোলক মারজিয়া আক্তার।
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মারজিয়া। এই ইভেন্টে সোনা জিতেছেন তুরস্কের জানসেল ওজকেন। রুপা জেতেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া।
নিয়ম অনুযায়ী, ভারোত্তোলনে একজন খেলোয়াড় স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও টোটাল (দুই লিফটের যোগফল) তিন ক্যাটাগরিতে তিনটি পদক জিততে পারবেন।
বাংলাদেশের মারজিয়া প্রথমে ৫৩ কেজি স্ন্যাচে ৭২ কেজি ওজন তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯১ কেজি ওজন। সবশেষে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৩ কেজি ওজন তুলেছেন মারজিয়া। তাতে তিন ক্যাটাগরি থেকেই তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছেন সেনাবাহিনীর এই ভারোত্তোলক।
একইদিন বাংলাদেশের আরও দুই ভারোত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজি ওজন শ্রেণিতে পঞ্চম হয়েছেন মোসাম্মত বৃষ্টি, ৬০ কেজি ওজন শ্রেণিতে ষষ্ঠ আশিকুর রহমান।
গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এবারের আসরে বিশ্বের ৫৭ দেশের প্রায় ৩ হাজার ক্রীড়াবিদ পদকের জন্য লড়ছেন। যার মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ খেলার ৩৬ জন অ্যাথলেট।
ইসলামিক সলিডারিটি গেমসে এ নিয়ে দশটি পদক জিতল বাংলাদেশ। ২০২২ সালে তুরস্কে হওয়া এই গেমসে আর্চারি থেকে এক রুপা, দুই ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে শুটিং থেকে একটি করে সোনা, রুপা, ব্রোঞ্জ ও রেসলিং থেকে একটি ব্রোঞ্জ পদকও এসেছিল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







