ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:২২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ইয়ানের তাণ্ডবে ফ্লোরিডায় কমপক্ষে ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী হারিকেন ইয়ানের তাণ্ডবে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন ২৬ লাখের বেশি মানুষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানায়।

এদিকে ফ্লোরিডার ইতিহাসে ইরান সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করেন তিনি।

ঝড়ের প্রভাবে ভারী বর্ষণে বেশ কিছু জায়গায় নজিরবিহীন বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা সেতুসহ বিভিন্ন স্থাপনা।

যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার হারিকেন ইয়ান ফ্লোরিডা উপকূলের কাছে চলে আসার পর একটি নৌকা ডুবে ২০ কিউবান অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার নাগাদ সাউথ ক্যারোলাইনা উপকূলে পৌঁছাতে পারে ইয়ান।

হারিকেনটি বুধবার ফোর্ট মায়ার্স শহরের কাছে স্থলভাগে আঘাত হানে। এতে ব্যাপক বন্যা, প্রবল বাতাস এবং ঝড়ের তোড় সৃষ্টি হয়। ফ্লোরিডার ২৬ লাখের বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। বেশ কিছু এলাকা কয়েক ফুট পানির নিচেতলিয়ে গেছে।

জরুরি বিভাগের কর্মীরা বাড়িতে আটকে পড়া লোকজনের কাছে পৌঁছানোর জন্য ভেঙে বা উপড়ে পড়া গাছ করাত দিয়ে কেটে পথ করছে। ইয়ানের বেগ কমে সাধারণ গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। তবে ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্ক করে দিয়ে বলেছে এটির পরে আবার হারিকেনে রূপ নেয়ার আশঙ্কা রয়েছে। দফতরটি সাউথ ক্যারোলাইনার পুরো উপকূলের জন্য সতর্কতা জারি করেছে।